ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই যুগ্ম-সচিব ও পাঁচ উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল আনার কথা জানিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়। এদের মধ্যে উপ-সচিব পদ মর্যাদার তিনজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত কয়েকটি আদেশ জারি করে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহসেনা ফেরদৌসীকে বেসরকারিকরণ কমিশনের পরিচালক এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (যুগ্ম-সচিব) জিশান আরা আরাফুন্নেসাকে সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আমিনুর রহমান মো. তারিককে জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব স্মৃতি রাণী ঘরামীকে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (উপ-সচিব) জাহিদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে একই কর্তৃপক্ষের পরিচালক হিসেবে।
অন্যদিকে ওএসডি উপ-সচিব এআরএম খালেকুজ্জামানকে সাধারণ বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক এবং ওএসডি উপ-সচিব আলম আরা বেগমকে ঢাকা ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএইচবি/২০১০ ঘ.
bdnews24