পাবনা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আতাইকুলা উপজেলার শালাইপুর এলাকায় মঙ্গলবার ভোররাতে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এম-এল) লাল পতাকা গ্র"পের পাবনা জেলা কমান্ডার শিমুল প্রামাণিক (৩৭) নিহত হয়েছেন।
র্যাবের ভাষ্যমতে, তাদের সঙ্গে লাল পতাকার ক্যাডারদের বন্দুকযুদ্ধে শিমুল মারা গেছেন। আহত হয়েছেন র্যাবের কর্পোরাল উজ্জ্বল আহমেদ (২৫) ও উপ-পরিদর্শক ওয়াহেদ আলী (২৭)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লে. আহমেদ ফয়সল জানান, পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এম-এল) লাল পতাকার ক্যাডাররা আতাইকুলার শালাইপুরে গোপন বৈঠক করছেন- এ খবর পেয়ে র্যাবের একটি দল মঙ্গলবার ভোর ৫টার দিকে সেখানে যায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে লাল পতাকার ক্যাডাররা গুলিবর্ষণ শুরু করে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘন্টা বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই শিমুল নিহত হন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভালবার, একটি শাটার গান ও একটি পাইপ গান এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাব কর্মকর্তা জানান, শিমুল প্রামাণিক আতাইকুলা উপজেলার পুষ্পপাড়া গ্রামের মকছেদ প্রমাণিকের ছেলে। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৫ ঘ.
bdnews24