ঢাকা, ০৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি বৃহস্পতিবার ঢাকা আসছেন।
প্রেসিডেন্ট জর্জ বুশ ২০০৭ সালের ৫ সেপ্টেম্বর মরিয়ার্টিকে রাষ্ট্রদূত মনোনীত করেন। এ বছরের ১৩ মার্চ যুক্তরাষ্ট্র সিনেট রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনয়ন দেয়। ২৬ মার্চ পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস ওয়াশিংটনে রাষ্ট্রদূত মরিয়ার্টিকে শপথবাক্য পাঠ করান।
এর আগে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত জেমস মরিয়ার্টি নেপালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
মরিয়ার্টি সম্মাননাসহ ইতিহাসে স্নাতক। তিনি বাংলাসহ চীনা, নেপালি, উর্দু ও ফরাসি ভাষায় কথা বলতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকম/আরএ/জিএনএ/১২৩৬ ঘ.
bdnews24