২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার মামলায় জামিন পাননি সওজ এর ৭ প্রকৌশলী

ঘুষ নেওয়ার মামলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাত প্রকৌশলীসহ আট জনের জামিন নাকচ করেছে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার মামলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাত প্রকৌশলীসহ আট জনের জামিন নাকচ করেছে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত। সোমবার বিচারক মো. আজিজুল হক তাদের আবেদন নামঞ্জুর করেন। সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার ও এশিয়ান ট্রাফিক টেকনোলজিস্ট লি. এর পরিচালক মো. মেহবুব কবির ধানমন্ডি থানায় গত ১০ জানুয়ারি মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা হলেন, সওজ এর ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোজাম্মেল হক, অতিরিক্ত প্রকৌশলী মো. মামিনুল হক, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, বনানীর সেতুভনের প্রধান প্রকৌশলী আবদুল্লাহ হেল কাফি, সেতু প্রকল্পের প্রকৌশলী এ এইচ এম মাইনুল ইসলাম চৌধুরী, রূপসা সেতু প্রকল্পের তাপস কুমার পাল, নির্বাহী প্রকৌশলী আলী মাসুদ হায়দার ও রেজা কনস্ট্রাকশন প্রজেক্টের সমন্বয়কারী ঠিকাদার মমতাজউদ্দিন। ঘুষ লেনদেনের সময় গত ৯ জানুয়ারি রাতে ধানমন্ডির সাতমসজিদ সড়কের পিৎজা কর্নার থেকে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএনডি/২০৩০ ঘ.