২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের সেনা কর্মকর্তার সফর শেষ

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল প্যাট্রিক ডি. উইলসন সোমবার তার দু'দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন। সোমবার আমেরিকান সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 01:46 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল প্যাট্রিক ডি. উইলসন সোমবার তার দু'দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন। সোমবার আমেরিকান সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্যাট্রিক ডি উইলসনের সফরের মূল উদ্দেশ্য ছিল 'দ্বিতীয় শান্তিদূত মহড়া' পালন করা। 'বিশ্ব শান্তি কার্যক্রম উদ্যোগ' (জিপিওআই) এর আওতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। জিপিওআই হচ্ছে আন্তর্জাতিক শান্তি কার্যক্রম পরিচালনায় বড় ধরনের ঘাটতিগুলো তুলে ধরতে মার্কিন পররাষ্ট্র দপ্তর পরিচালিত পাঁচ বছর মেয়াদি একটি কর্মসূচি। শান্তিদূত মহড়ার আওতায় ব্র"নাই, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া ও টোঙ্গা থেকে আগত সশস্ত্র বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সেনা সদস্যদের সঙ্গে একত্রে প্রশিক্ষণ নিচ্ছে। রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত মাঠ প্রশিক্ষণ মহড়ায় শান্তি কার্যক্রমের মূল দক্ষতাগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সম্পর্ককে 'অত্যন্ত চমৎকার' বলে আখ্যায়িত করা হয়। বাংলাদেশের ৩৫০ জন, যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ জন ও অন্যান্য দেশের ৪০০ জন সশস্ত্র সেনা এ মহড়ায় অংশগ্রহণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১৯৩৯ঘ.