২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে নির্বাচনে সেনাবাহিনীর আন্তরিকতা প্রশ্নাতীত: ফখরুদ্দীন

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সেনাবাহিনীর আন্তরিকতা প্রশ্নাতীত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 09:15 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সেনাবাহিনীর আন্তরিকতা প্রশ্নাতীত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। ময়মনসিংহ সেনানিবাসে বাংলাদেশ সেনাবহিনীর নতুন ইউনিট আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে সোমবার প্রধান উপদেষ্টা প্রাকৃতিক দুর্যোগ, ভোটার তালিকা তৈরি, দুর্নীতিবিরোধী অভিযানসহ সরকারের নানা কার্যক্রমে সেনাবাহিনীর তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বলেন, "২০০৮-এর ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অক্ষুণ