২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম সমাবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম সমাবর্তন অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে কার্জন হল থেকে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে এই অনুষ্ঠান। সকাল ১০টায় রাষ্ট্রপতি শোভাযাত্রা নিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 04:11 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম সমাবর্তন অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে কার্জন হল থেকে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে এই অনুষ্ঠান। সকাল ১০টায় রাষ্ট্রপতি শোভাযাত্রা নিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করেন। ভাষা আন্দোলনে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য এই সমার্বতন অনুষ্ঠানে বরেণ্য দুই ভাষা সৈনিক আ ন ম গাজীউল হক ও আব্দুল মতিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। এবার সমাবর্তন বক্তা করা হয়েছে ভাষা সৈনিক আব্দুল মতিনকে। এই সমাবর্তনে তিন হাজার ৮৮৫ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। এর মধ্যে দুই হাজার ৪২ জন ছাত্রী এবং এক হাজার আটশ ৪৩ জন ছাত্র। এছাড়া ২৪ জনকে এমফিল ও ২৯জনকে পিএইচডি ডিগ্রি এবং ৫২ শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ ফলের জন্য স্বর্ণ পদক দেওয়া হবে। এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ক্যাম্পাস ও তার পাশবর্তী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে। সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিতির বিরোধিতা করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রলীগ। ছাত্রদল সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছে। আর ছাত্রলীগ ক্যাম্পাসে রাষ্ট্রপতির প্রবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত নীলদলের শিক্ষকরা রাষ্ট্রপতির আগমনে ক্ষোভ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেএফ/এসএইচ/১০০২