২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিন কাদের চৌধুরীকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর

অসুস্থ হয়ে পড়ায় সালাহউদ্দিন কাদের চৌধুরীকে রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 06:16 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ হয়ে পড়ায় সালাহউদ্দিন কাদের চৌধুরীকে রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী রাত পৌনে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালাহউদ্দিন কাদের চৌধুরী হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। কারাগারের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শারীরিকভাবে দুর্বল। তাদের পরামর্শ অনুযায়ীই সালাহউদ্দিন কাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।" সালাহউদ্দিন কাদেরের ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী রাত পৌনে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা খাওয়াদাওয়া ঠিকমতো করতে পারছিলেন না। সকালে তাকে অসুস্থ অবস্থায় বিশেষ আদালতে হাজির করা হয়। আমরা শুনেছি, রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা আনা হচ্ছে।" সালাউদ্দিন কাদের এর আগেও এ হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। মোবাইল ফোন ব্যবহারের শাস্তি হিসেবে দুই সপ্তাহ আগে তাকে কারাগারে পাঠানো হয়। সেইসঙ্গে সাত দিনের জন্য তার ডিভিশন সুবিধাও বাতিল করা হয়। একই অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদা, মহিউদ্দিন খান আলমগীর ও মোসাদ্দেক আলী ফালুর ডিভিশনও সাত দিনের জন্য বাতিল করে কারা কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/ডিডি/জেকে/এমএইচবি/০০১২ ঘ.