২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ পরীক্ষাশেষে আবার কারাগারে শেখ হাসিনা

চোখের পরীক্ষা শেষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিশেষ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। সকাল সাড়ে আটটা থেকে প্রায় পৌনে এগারটা পর্যন্ত তার চোখের নানা ধরনের পরীক্ষা করা হয়। রবিবার সকালে সাড়ে আটটায় হাসিনাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 02:51 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চোখের পরীক্ষা শেষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিশেষ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। সকাল সাড়ে আটটা থেকে প্রায় পৌনে এগারটা পর্যন্ত তার চোখের নানা ধরনের পরীক্ষা করা হয়। (আরো তথ্যসহ) রবিবার সকালে সাড়ে আটটায় হাসিনাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসিনাকে কারাগারে পৌঁছে দিয়ে ফিরে কারা উপ মহা পরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন, " তার ডান চোখে উন্নতি হয়েছে। বাঁ চোখের অবস্থা আগের মতোই। বাঁ চোখের উন্নতির জন্য চিকিৎসকরা চেষ্টা করছেন । চোখের জন্য নুতন ওষুধ দেওয়া হয়নি। তবে মাথা ঘোরার প্রবণতার জন্য একটি নতুন ওষুধ দেওয়া হয়েছে।" এর আগে হাসপাতালের মহাব্যবস্থাপক বিগ্রেডিয়ার জেনারেল জেমস গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে শেখ হাসিনাকে চোখের চিকিৎসা দেওয়ার জন্য আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি চলেও গেছেন।" তিনি বলেন, "চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহ আলম তাকে দেখেছেন, ওষুধ দিয়েছেন। এখন ওইসব ওষুধই চলবে। চিকিৎসক আগামী ১৩ এপ্রিল আবার তার চোখ পরীক্ষা করবেন।" গোমেজ বলেন, শেখ হাসিনা হাসপাতালে আসার পর ডা: জিয়াউল হক এবং ডা: সারোয়ার এ আলম তার রক্তচাপ এবং নাড়ী পরীক্ষা করে তা স্বাভাবিক পেয়েছেন। এর আগে গত বুধবার কয়েক ঘন্টার জন্য শেখ হাসিনাকে চোখের পরীক্ষার জন্যই একই হাসপাতালে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি- এএইচবি/এসইউএম/এসকে/১১৪৫ঘ.