ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমের আখাউড়ার বাড়ি থেকে শনিবার দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কেয়ারটেকার দুলু মিয়াকে (৫০) র্যাব ভৈরব ক্যাম্পে নিয়ে গেছে।
র্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের লে. কমান্ডার মো. আজাহার জানান, গোপন সংবাদ পেয়ে রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমের গ্রামের বাড়ির শয়নকক্ষের তালা ভেঙ্গে ভেতর থেকে দুইটি কষ্টিপাথর মূর্তি উদ্ধার করা হয়। একটি মূর্তির ওজন ৭০ কেজি এবং আরেকটির ওজন ১০০ কেজি।
মূর্তি দুটির দাম ৫০ কোটি টাকা হতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24