ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের সংগঠন ফোবানা-র ২২ তম সম্মেলন উপলক্ষে শনিবার একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। িি.িভড়নধহধহু২০০৮.পড়স ওয়েবসাইট ঠিকানায় সংগঠনটি ও এর সম্মেলন সম্পর্কিত তথ্যাবলী জানা যাবে।
আগামী ৪ জুলাই নিউ ইয়র্কের হিলটন হোটেলে এ সম্মেলন হওয়ার কথা।
নিউইর্য়কে শনিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা বা ফোবানার ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
এবারের ফোবানা সম্মেলন আয়োজন করা হয়েছে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে।
এর সংবাদ প্রচারে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ইত্তেফাক, আমাদের সময় ও নিউ এজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/১৯৩৭ ঘ.
bdnews24