ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশন থেকে শনিবার ভোররাতে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ট্রেনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ দাবি করেছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের সাংবাদিকদের জানান, রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে অত্যাধুনিক একটি রিভলবার পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাবিবুল্লাহ (২২), রিপন (২৮) ও কাইয়ুম (২৩)।
আবু তাহের জানান, ওই তিন জন ট্রেনে ওঠার জন্য ১ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। তাদের পরিকল্পনা ছিল ট্রেনে ডাকাতি করা। পুলিশ টের পেয়ে তাদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
স
bdnews24