২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট থেকে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ ভয়েজ ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 07:11 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ ভয়েজ ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। গ্রেপ্তাকৃতরা হল- আনিসুর রহমান ওরফে আনছার (৩৭), মো. রফিক (২০) ও মো. মোশারফ হোসেন ওরফে জুয়েল (২৫)। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ৪টি টেলিফোন সেট, ৯৫টি টেলুলার, মাল্টিপ্লাগ ২০টি, কুইনটার্ম ৮টি, গেটওয়ে, ডোমেন, প্যানেল, পাওয়ার সুইচসহ বিভিন্ন যন্ত্রপাতি। এসব সরঞ্জামের দাম প্রায় ৫০ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/জেকে/০০৫৫ ঘ.