২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রবন্ধ, বক্তৃতা, সাক্ষাৎকার নিয়ে 'এই দেশ এই মাটি'

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা প্রবন্ধ, বক্তৃতা, সাক্ষাৎকার নিয়ে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে 'এই দেশ এই মাটি'। বঙ্গবন্ধু ললিতকলা একাডেমী বইটি প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 05:21 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা প্রবন্ধ, বক্তৃতা, সাক্ষাৎকার নিয়ে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে 'এই দেশ এই মাটি'। বঙ্গবন্ধু ললিতকলা একাডেমী বইটি প্রকাশ করেছে। সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, "আমি নিশ্চিত বইটি আমাদের ইতিহাস ও নিজেকে জানতে সাহায্য করবে।" তিনি বলেন, "এই বই থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের দেশ আমাদেরই গড়ে তুলতে হবে।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "আশাকরি নতুন প্রজন্ম বইটি পড়বে। এটি তাদের চলার পথে পাথেয় হবে।" জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, "আমার বিবেচনায় এটি একটি মূল্যবান বই।" অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীমচন্দ্র ভৌমিক, শহীদ জায়া শ্যামলী নাসরীণ চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রজ্ঞা লাবণী। বইটি সম্পাদনা পরিষদে ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও বঙ্গবন্ধু ললিতকলা একাডেমীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২৩০৩ ঘ.