২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ নদীতে 'ইনোসেন্ট প্যাসেজ' সুবিধা দিতে বাংলাদেশের সম্মতি

নাফ নদীর বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের নৌযান চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে সরকার। বিনিময়ে মিয়ানমারও বাংলাদেশকে একই সুবিধা দেয়ার প্রতিশ্র"তি দিয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ-মিয়ানমার বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে সম্মতি দেওয়া হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কে মাহমুদ বুধবার সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাফ নদীর বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের নৌযান চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে সরকার। বিনিময়ে মিয়ানমারও বাংলাদেশকে একই সুবিধা দেয়ার প্রতিশ্র"তি দিয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ-মিয়ানমার বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে সম্মতি দেওয়া হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কে মাহমুদ বুধবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, " সমুদ্র আইনসংক্রান্ত জাতিসংঘ কনভেনশন অনুযায়ী নাফ নদীতে মিয়ানমারকে 'ইনোসেন্ট প্যাসেজ' সুবিধা দিতে রাজি হয়েছে বাংলাদেশ। প্রয়োজনে মিয়ানমারও বাংলাদেশী নৌযানকে এ সুবিধা দেবে।" 'ইনোসেন্ট প্যাসেজ' সুবিধার আওতায় মিয়ানমারের নৌযানগুলো নাফ নদীর বাংলাদেশের জলসীমায় চলাচল করতে পারবে। তবে তারা মাছ ধরা বা কোনো সামরিক কার্যক্রম চালাতে পারবে না। নাফ নদীর মিয়ানমার অংশে নৌযান চলাচলের জন্য পর্যাপ্ত নাব্যতা না থাকায় সে দেশের সরকার ইনোসেন্ট প্যাসেজ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ করে। সচিব জানান, উভয় সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের পরই সিদ্ধান্তটি কার্যকর করা হবে। বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের দশ সদস্যের বিশেষজ্ঞ দলটি গত রোববার ঢাকা আসে। প্রাকৃতিক কারণে বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমায় খুব দ্রুত পরিবর্তন হয় বলে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই এ বিষয়ে আলোচনার আহ্বান জানানো হচ্ছিল। সর্বশেষ ২০ বছর আগে সমুদ্রসীমা নিয়ে আলোচনায় বসেছিল মিয়ানমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/২১৩৪ ঘ.