২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষা সহায়তা কার্যক্রম অনুশীলন 'শান্তি দূত-২' শুরু

বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে শান্তিরক্ষা সহায়তা কার্যক্রম অনুশীলন (পিস সাপোর্ট অপারেশন এক্সারসাইজ) 'শান্তি দূত-২' মঙ্গলবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে শান্তিরক্ষা সহায়তা কার্যক্রম অনুশীলন (পিস সাপোর্ট অপারেশন এক্সারসাইজ) 'শান্তি দূত-২' মঙ্গলবার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ঢাকার রেডিসন হোটেলে এর উদ্বোধন হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আওতায় বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে পিস সাপোর্ট অপারেশন এক্সারসাইজ 'শান্তি দূত-২' বাংলাদেশে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব কমান্ড পোস্ট এক্সারসাইজ (সিপিএক্স) অনুষ্ঠিত হবে ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত হোটেল রেডিসনে। দ্বিতীয় পর্বে ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), রাজেন্দ্রপুর সেনানিবাসে। ফিল্ড ট্রেনিং এক্সারসাইজে ১১টি দেশের ৩৬০জন সামরিক সদস্য এবং ১৬টি দেশের ১২০ জন সামরিক ও বেসামরিক সদস্য কমান্ড পোস্ট এক্সরসাইজে অংশ নেবে। কমান্ড পোস্ট এক্সারসাইজ পর্ব ১ থেকে ৪ এপ্রিল একাডেমিক সেশন, ৫ এপ্রিল মিনি এক্সারসাইজ এবং ৭ হতে ১১ এপ্রিল মূল এক্সারসাইজ এই তিনটি অংশে অনুষ্ঠিত হবে। নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম ১১ এপ্রিল হোটেল রেডিসনে কমান্ড পোস্ট এক্সারসাইজে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসএনডি/১৮৩৮ ঘ.