২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি রফিকের জামিন স্থগিত

মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রফিকুল ইসলামের জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রফিকুল ইসলামের জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। ওসি রফিকের জামিন স্থগিতের সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. হাসান আমিনের অবকাশকালীন আদালত এই আদেশ দিয়েছে। গত ২৫ মার্চ বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ কলেজ ছাত্র মোমিন হত্যা মামলায় ওসি রফিককে অন্তবর্তীকালীন জামিন দিয়েছিলেন। ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় ওসি রফিকসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন মোমিনের বাবা আবদুর রাজ্জাক। মামলায় অভিযোগ করা হয়, কামরুল ইসলাম মোমিনকে ওসি রফিকসহ অপর আসামীরা খুন করে। মামলার অভিযোগপত্রে ওসি রফিকের নাম বাদ দিলে বাদী আবদুর রাজ্জাক নিু আদালতে নারাজি আবেদন করেন। এদিকে ওসি রফিক এর আগে হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে নিু আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। ওসি রফিক নিু আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ওসি রফিক বর্তমানে কারাগারে রয়েছে। ওসি রফিকের জামিন স্থগিতের জন্য সরকারের আবেদন পরিচালনা করেন অ্যাডভোকেট খালেকুজ্জামান। ওসি রফিকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার ওমর সাদাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এমএ/১৮৪০ঘ.