২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের তথ্য গোপন মামলায় হাজী সেলিম ও তার স্ত্রী বিরুদ্ধে অভিযোগপত্র

আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মো. সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের প্র্রসিকিউটিং সেকশনে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক মো. আবু সাঈদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মো. সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের প্র্রসিকিউটিং সেকশনে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক মো. আবু সাঈদ। বিকেলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী অভিযোগপত্রে 'দেখিলাম' স্বাক্ষর করেন। অভিযোগপত্রে বলা হয়, হাজী মো. সেলিম নিজে, তার স্ত্রী ও নাবালক তিন সন্তানের নামে জানা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৬ কোটি ৯২ লাখ ৮ হাজার ১০৫ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেন। দুদকে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে তিনি ১০ কোটি ৪ লাখ ১৩ হাজার ৯৩৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন। অভিযোগপত্রে আরও বলা হয়, হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা ৪ কোটি ৮৮ লাখ ৩২ হাজার ৯৪০ টাকা স্বামী কর্তৃক অর্জিত টাকা নিজ নামে নিজ দখলে রেখে ও স্বামীকে সহায়তা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। হাজী সেলিম ও গুলশান আরা সম্পদ বিবরণীতে ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার হিসাব দাখিল করেন। দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের ২৪ সেপ্টেম্বর লালবাগ থানায় মামলা করেন। অভিযোগপত্রে ২০ জনকে সাক্ষী করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএ/১৮২৬ঘ.