২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ মতিয়া চৌধুরীকে হাসপাতালে ভর্তি

আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বর্তমানে ওই হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান কানিজ মাওলার তত্ত্বাবধানে রয়েছেন। কানিজ মাওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিয়া চৌধুরীর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তার পরিপাকতন্ত্রে প্রদাহ আছে। তার জন্ডিসও হয়ে থাকতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 08:29 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বর্তমানে ওই হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান কানিজ মাওলার তত্ত্বাবধানে রয়েছেন। কানিজ মাওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিয়া চৌধুরীর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তার পরিপাকতন্ত্রে প্রদাহ আছে। তার জন্ডিসও হয়ে থাকতে পারে।" মতিয়া চৌধুরীকে হাসপাতালে ভর্তির পর তার বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছে; আরো পরীক্ষা করতে হবে বলেও জানান তিনি। পারিবারিক সদস্যরা জানান, সকাল ১০ টার দিকে মতিয়া চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বেশ কয়েক বার বমি করেন। এক পর্যায়ে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে তাকে হলিফ্যামিলি হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে, মতিয়া চৌধুরীর অসুস্থতার খবরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমএ/১৪২৩ঘ.