ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আখতার হামিদ খান পবনকে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার মহানগর বিশেষ আদালতের বিচারক মো. সফিউল আজম সোমবার এ দণ্ডাদেশ দেন। মামলার আসামি পবনের চার সহযোগীকেও একই সাজা দেওয়া হয়েছে।
আদালত অবৈধ অস্ত্র রাখার অপরাধে পাঁচ আসামিকে ১০ বছর এবং গুলি রাখার অপরাধে সাত বছর কারাদণ্ড দিয়েছে। তবে রায়ে উভয় সাজা একসঙ্গে কার্যকরের উল্লেখ থাকায় পবন ও তার সহযোগীদের ১০ বছর করে কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. কবির হোসাইন।
রায় ঘোষণার পর পবনকে আদালত থেকে কারাগারে ফিরিয়ে নেওয়ার সময় পবন বিচারকের হুমকি দিয়ে বলেন, "এ রায়ের ফল তোর সন্তানের ওপর দিয়ে যাবে।" আদালতে উপস্থিত পবনের বোন লুনা খোন্দকারও বিচারককে লক্ষ করে বলতে থাকেন, তাদের বিরুদ্ধে অন্যায় রায় দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত অপর চার জন হলেন, পবনের খালাতো ভাই নাহিদ ওরফে মোটা নাহিদ (২০), পবনের সহযোগী মো. আনোয়ার হোসেন (৩০), মো. মাসুদ আলী অপু (২৭) ও মো. দেলোয়ার হোসেন রতন (১৯)। রায়ের সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের পর পবনের আইনজীবী গাজী তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপক্ষে ১৪ সাক্ষীর কেউই আদালতে সাক্ষ্য দেওয়ার সময় পবনের বিরুদ্ধে কোনোকিছু বলেনি। তাই এ রায় মেনে নেওয়া যায় না।"
রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও পবনের আইনজীবী জানান।
গত ২৭ মার্চ যুক্তিতর্ক শেষে এ মামলার রায়ের দিন ধার্য করা হয়। গত বছরের ৩০ অক্টোবর পল্ল
bdnews24