২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাগারে বন্দিদের ভোটার নিবন্ধন ও ছবি তোলার কাজ শুরু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য ছবি তোলার কাজ শুরু হয়েছে। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ৯৮০ জন বন্দির ছবি তোলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য ছবি তোলার কাজ শুরু হয়েছে। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ৯৮০ জন বন্দির ছবি তোলা হয়। চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম দিন সকাল আটটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ছবি তোলার কাজ চলে। শৃঙ্খলা মেনেই বন্দিরা ছবি তোলার কাজে সেনা সদস্য ও ডাটা এন্ট্রি অপারেটরদের সহযোগিতা করেছেন। তিনি আরও জানান, চার মাস আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদের ভোটার তথ্য ফরম পূরণের কাজ সম্পন্ন হয়। এখন নিবন্ধনের কাজ হচ্ছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় সাড়ে ছয় হাজার বন্দি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২১৩৫ ঘ.