ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহায়ন ও গণপূর্ত সচিব এ এস এম রাশিদুল হাই রোববার বলেছেন, ৩১ মার্চের মধ্যেই সাবেক সাংসদদের ন্যাম ফ্ল্যাট ছাড়তে হবে। আর ওইসব ফ্ল্যাটে ভাড়া দিয়ে থাকতে চাইলে তাদের নতুন করে আবেদন করতে হবে।
দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যালয়ে সচিব সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "সাবেক সাংসদদের ৩১ মার্চের মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও নাখালপাড়ার ন্যাম ফ্ল্যাট ছেড়ে দিতে হবে। এ ব্যাপারে জাতীয় সংসদ সচিবালয়কে চিঠি দেয়া হয়েছে।"
সাবেক সাংসদরা রোববার সংবাদ সম্মেলন করে ন্যাম ফ্ল্যাটের বরাদ্দ রক্ষায় প্রয়োজনে কর্মসূচি দেওয়ার যে ঘোষণা দিয়েছেন সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, "আমরা তো সাবেক সাংসদদের সঙ্গে কথা বলব না। সংসদ সচিবালয় তাদের বরাদ্দ দিয়েছে, তারাই সরানোর ব্যাপারে করণীয় নির্ধারণ করবে। তবে তারা নিজে থেকে ফ্ল্যাট ছাড়তে না চাইলে আলোচনার মাধ্যমে এর সমাধান করা হবে।"
সচিব বলেন, "যদি তারা ভাড়া দিয়ে থাকতে চান, তাহলে নির্ধারিত ভাড়া দিয়ে থাকতে পারবেন। তবে এ জন্য তাদের নতুন করে আবেদন করতে হবে।"
রাশিদুল হাই জানান, আগামী অক্টোবর নাগাদ র্যাংগস ভবন ভাঙার কাজ শেষ হবে। আর আগামী ১৬ ডিসেম্বর থেকে বিজয় সরণির স
bdnews24