২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় টেম্পো চাপায় মুক্তিযোদ্ধা নিহত

বামনা উপজেলার বুকাবুনিয়া- ডৌয়াতলা সড়কের তালেশ্বরে বৃহস্পতিবার রাতে মুক্তিযোদ্ধা আব্দুর রব (৬০) টেম্পোর চাপায় মারা গেছেন। আব্দুর রব একাত্তরে ৯ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি তালেশ্বর গ্রামের বুরজক আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

বরগুনা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বামনা উপজেলার বুকাবুনিয়া- ডৌয়াতলা সড়কের তালেশ্বরে বৃহস্পতিবার রাতে মুক্তিযোদ্ধা আব্দুর রব (৬০) টেম্পোর চাপায় মারা গেছেন। আব্দুর রব একাত্তরে ৯ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি তালেশ্বর গ্রামের বুরজক আলীর ছেলে। শুক্রবার তাকে রাষ্ট্রীয় মর্যাদা পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বামনা থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ের সময় আব্দুর রব নিরাপদ স্থানে আশ্রয় নিতে যাওয়ার পথে যাত্রীবাহী টেম্পোটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে রাত ১০ টার দিকে তাকে মৃত অবস্থায় টহল পুলিশ উদ্ধার করে। তিনি জানান, টেম্পো চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে দায়ে করা হয়েছে একটি অপমৃত্যু মামলা। বামনা মানবাধিকার জোটের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশকে মাসোয়ারা দিয়ে বামনার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন টেম্পো চালানো হচ্ছে। এ সব গাড়ির রুট পারমিটও নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৪ ঘ.