ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডারস ফোরাম।
শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় কনভেনশনের সূচনা বক্তব্যে ফোরামের সভাপতি মুক্তিবাহিনীর উপ প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বলেন,'' এ দেশের মাটিতেই যুদ্ধাপরাধীদের বিচার হবেই। যতদিন বিচার শুরু না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।''
সেক্টার কমান্ডারস ফোরামের উদ্যোগে জাতীয় কনভেনশন শুরু হয় সকাল সাড়ে ৯টায়। চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা, শিক্ষক, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসী মুক্তিযোদ্ধারাও এ কনভেনশনে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানের সূচনায় একাত্তরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করার পর জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর কোরান,গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠ করা হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোনাজাতও করা হয়।
মূল মঞ্চে সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সেক্টার কমান্ডারস ফোরামের সভাপতি এ কে খন্দকার, সেক্টার কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মীর শওকত আলী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত উপবিষ্ট ছিলেন।
অনুষ্ঠানে রাজনীতিবিদদের মধ্যে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের দীলিপ বড়
bdnews24