ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেছেন, "গত ৯০ বছরে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হয়নি। এখন এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে।"
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার ইউনিটি মিলনায়তনে 'দুর্যোগ ব্যবস্থাপনায় মিডিয়া এওয়ার্ড ২০০৭' প্রদান অনুষ্ঠানে তিনি এ আশঙ্কা জানান। তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে চার দশমিক চার মাত্রার ভূমিকম্পে ঢাকা ও এর আশেপাশের এলাকা কেঁপে ওঠে।
বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকা শহরে বাঁচার উপায় নেই
bdnews24