২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করুন: যুক্তরাষ্ট্র

চলতি বছরের শেষ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 05:18 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ওয়াশিংটন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি বছরের শেষ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাপের ডেপুটি মুখপাত্র টম কেসি বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড ও সংবাদমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান। টম কেসি বলেন, "দুর্র্নীতি বিরোধী অভিযান ও ভোটার তালিকা তৈরির বিষয়ে সরকারের অগ্রগতি সন্তোষজনক। এ পরিস্থিতে আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।" তিনি বলেন, "২০০৮ এর মধ্যে একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের দেয়া প্রতিশ্র"তি রক্ষার জন্যও আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।" এ ব্যাপারে গত ১৮ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদের দেওয়া যৌথ বিবৃতির কথাও উল্লেখ করেন তিনি। ওই বিবৃতিতে প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেন। টম কেসি বলেন, "রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে অংশ নেওয়ার সুযোগ থাকতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/২২৪৯ ঘ.