২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিদুর্গতদের জন্য আরো ৫০ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য

ঘুর্ণিঝড় সিডর পরবর্তী পুনর্বাসন কাজে সহায়তা হিসেবে আরও ৫০ লাখ পাউন্ড দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুর্ণিঝড় সিডর পরবর্তী পুনর্বাসন কাজে সহায়তা হিসেবে আরও ৫০ লাখ পাউন্ড দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার ইউএনডিপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, প্রাথমিক পুনর্বাসন প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। ইউএনডিপি ও বাংলাদেশ সরকার যৌথভাবে এ প্রকল্প পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের চার কোটি ২০ লাখ ডলার সহায়তার মাধ্যমে প্রকল্পটি শুরু করা হয়। এর আওতায় ২০ হাজার পরিবরের পুনর্বাসন সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে যুক্তরাজ্য সরকার ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সাহায্য হিসেবে এক কোটি পাউন্ড দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/২২৩৬ ঘ.