ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যানেল প্রথা বাতিল করে করে উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগেও পর্যায়ক্রমে একই পদ্ধতি অনুসরণ করা হবে। উপাচার্যের পদ শুন্য হলে নিয়োগ না হওয়া পর্যন্ত উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ বা সিনিয়র ডিন ওই পদে দায়িত্বপালন করবেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগযোগ্য ব্যক্তির প্যানেল মনোনয়নে গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের সার্চ কমিটির সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়। তবে ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুসারে পরিচালিত ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সার্চ কমিটির আওতাধীন নয়।
মন্ত্রণালয়ের সভাকক্ষে সার্চ কমিটির সভায় শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ব্যক্তি নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করতে পারবেন।
তিনি বলেন, "উপাচার্য নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার জন্য গঠিত সার্চ কমিটির মেয়াদ ও পরিধি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটিতে দুই-তিনজন প্রশাসনিক কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হবে।"
শিক্ষাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে কমিটির কো-চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ১৭টির উপ-উপাচার্য ও ছয়টির কোষাধ্যক্ষ পদ শূন্য রয়েছে।
সার্চ কমিটির সভাপতি শিক্ষাসচিব মমতাজুল ইসলামের সভাপতিত্বে
bdnews24