২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা দম্পতির দুর্নীতি মামলার রায় ৩ এপ্রিল

অবৈধ সম্পত্তির মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ব্যরিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে দায়ের মামলার রায় দেওয়া হবে আগামী ৩ এপ্রিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পত্তির মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ব্যরিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে দায়ের মামলার রায় দেওয়া হবে আগামী ৩ এপ্রিল। এ মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন রায়ের জন্য দিন ধার্য করেন। যুক্তিতর্ক উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, "আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন করছি।" অন্যদিকে আসামি নাজমুল হুদা আদালতকে বলেন, "রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এই মামলা যে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ, তা আবারও পরিষ্কার হলো।" দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তালেবুর রহমান গত বছর ১১ জুলাই ধানমণ্ডি থানায় হুদা দম্পতি বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, নাজমুল হুদা কমিশনে দাখিল করা হিসাব বিররণীতে ২ কোটি ৫৯ লাখ ২৬ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি তার জ্ঞাত আয়ের বাইরে ৭ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার সম্পত্তির মালিক হয়েছেন। আর সিগামা হুদা এ কাজে স্বামীকে সহযোগিতা করেছেন। যৌথবাহিনীর সদস্যরা গতবছর ৩ ফেব্র"য়ারি নাজমুল হুদাকে গ্রেপ্তার করে। সিগমা হুদাকে গ্রেপ্তার করা হয় গত ৫ জুলাই। এর আগে গত বছরের ২৭ আগস্ট ঢাকার একটি আদালত প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার দায়ে নাজমুল হুদাকে সাত বছর সশ্রম কারাদণ্ড দেয়। ঘুষ নিতে সহযোগিতা করায় সিগমা হুদাকেও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২০০০ ঘ.