ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সশস্ত্র বাহিনীর সদস্যসহ রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকাপালনকারী ব্যক্তিদের নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ মোকাবেলায় এ কাউন্সিল কাজ করবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ বৃহস্পতিবার বিকালে এ কথা বলেন। তিনি একই সঙ্গে জানান, আগামি এক মাসের মধ্যে ট্রুথ কমিশন গঠন করা হবে।
ভূমি মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিং এ উপদেষ্টা জাতীয় নিরাপত্তা কাউন্সিল সম্পর্কে বলেন, "আইন-শৃঙ্খলা ও জাতীয় দুর্যোগের মত পরিস্থিতি সমন্বিতভাবে মোকাবেলার জন্য এ কাউন্সিল কাজ করবে।"
এ কাউন্সিল গঠনের বিষয়টি কোন পর্যায়ে রয়েছে অথবা কবে নাগাদ গঠন করা হবে
bdnews24