২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থী দলের ক্যাডারসহ দুজন খুন

আতাইকুলা উপজেলায় পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) লাল পতাকা গ্র"পের এক ক্যাডারসহ দুই জন খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

পাবনা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আতাইকুলা উপজেলায় পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) লাল পতাকা গ্র"পের এক ক্যাডারসহ দুই জন খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, বুধবার রাতে ১০/১২ জনের একদল সন্ত্রাসী উপজেলার কুমিরগাড়ী গ্রামের আব্দুল হকের ছেলে এবং পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) লাল পতাকা গ্র"পের ক্যাডার জুয়েল রানাকে (২৫) বাড়ি থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করে। তিনি আরও জানান, পুর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) আরেকটি গ্র"প জনযুদ্ধের ক্যাডাররা এই হত্যাকান্ড ঘটাতে পারে। সকালে বিশ্বাসপাড়া বিল থেকে রানার গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। উপজেলার কুমিরগাড়ী গ্রামে বিবদমান দুই গ্র"পের মধ্যে সংঘর্ষে নবাই খাঁ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আতাইকুলা থানার ওসি শামসুল হক জানান, আগের এক ঘটনার জের ধরে বুধবার গ্রামের মোক্তার সরদার গ্র"পের সঙ্গে সংঘর্ষে নবাই খাঁ গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এই পৃথক দুটি ঘটনায় আতাইকুলা থানায় হত্যা মামলা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৮ ঘ.