ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যা ও সিডরে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ৪০ হাজার টন চাল, ১০ হাজার টন গম ও এক হাজার টন গুড়ো দুধ দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে ভারত।
বুধবার ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিশ্র"তির কথা জানানো হয়।
এছাড়া মার্চ-এপ্রিল সময়ে খাদ্য সহায়তা হিসেবে ১৫ হাজার টন চাল সরবরাহের কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর মধ্যে ৭৫০০ টন চাল চট্টগ্রামের বন্দরের পথে রয়েছে।
এর আগে ডিসেম্বরে ভারতীয় রণতরী বাংলাদেশে পাঁচ হাজার টন চাল নিয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/কেআরসি/টিএইচ/এসএনডি/১৯৫৩ ঘ.
bdnews24