২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিদুর্গতদের সাহায্যে থাইল্যান্ডের এক হাজার টন চাল এসেছে

ঘূর্ণিঝড় সিডর দুর্গতদের সাহায্যে এক হাজার মেট্রিক টন চাল দিয়েছে থাইল্যান্ড সরকার। বুধবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার জেটিতে থাইল্যান্ডের রাষ্ট্রদূত চ্যালারমপট থানচিট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিলের কাছে ওই চাল হস্তান্তর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডর দুর্গতদের সাহায্যে এক হাজার মেট্রিক টন চাল দিয়েছে থাইল্যান্ড সরকার। বুধবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার জেটিতে থাইল্যান্ডের রাষ্ট্রদূত চ্যালারমপট থানচিট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিলের কাছে ওই চাল হস্তান্তর করেন। এ সময় থাই রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে তার দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "দেরিতে হলেও সিডর আক্রান্ত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য সামান্য অবদান রাখতে পেরে আমরা গর্বিত।" অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে চাল রপ্তানিসহ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, বর্তমানে বেসরকারি পর্যায়ে চাল রপ্তানি চলছে। এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বন্দর কর্মকর্তারা জানান, এক হাজার মেট্রিক টন চাল নিয়ে এমভি ফুমি নামে একটি জাহাজ গত সোমবার চট্টগ্রাম বন্দরে ভেড়ে। ৪০টি কন্টেইনার ভর্তি এসব চাল বুধবার বিভাগীয় কমিশনারের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমআই/১৮৫৬ ঘ.