২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অবৈধ অস্ত্র-গুলিসহ দুই ভাই আটক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের পশ্চিম মহেষপুর থেকে মঙ্গলবার ভোরে দুই ভাইকে আটক করেছে র‌্যাব। তাদের কাজ থেকে একটি রিভলবার এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 10:51 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

বরিশাল, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের পশ্চিম মহেষপুর থেকে মঙ্গলবার ভোরে দুই ভাইকে আটক করেছে র‌্যাব। তাদের কাজ থেকে একটি রিভলবার এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আকটকৃতরা হলেন- ফিরোজ আলম হাওলাদার (২৮) এবং তার আপন ছোট ভাই লিটন হাওলাদার। র‌্যাব-৮ এর সহকারী পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার কে এম মামুনুর রশিদ জানান, র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আটকৃতদের বাসায় অভিযান চালায়। এ সময় তাদের বাসা থেকে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় দুই ভাইকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৪ ঘ.