২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরম ত্যাগের বিনিময়ে হলেও মূল লক্ষ্যে পৌঁছবোই আমরা : বঙ্গবন্ধু

১৯৭১ সালের ১৮ মার্চ। ধানমন্ডির ৩২ নম্বরে আসা বিভিন্ন স্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু এদিন বলেন, "তোমরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। মনে রাখবা, চরম ত্যাগের বিনিময়ে হলেও মূল লক্ষ্যে পৌঁছবোই আমরা।" ততদিনে পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের আশা-আকাঙ্খার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল '৩২ নম্বর'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 06:01 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৯৭১ সালের ১৮ মার্চ। ধানমন্ডির ৩২ নম্বরে আসা বিভিন্ন স্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু এদিন বলেন, "তোমরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। মনে রাখবা, চরম ত্যাগের বিনিময়ে হলেও মূল লক্ষ্যে পৌঁছবোই আমরা।" ততদিনে পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের আশা-আকাঙ্খার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল '৩২ নম্বর'। এদিন ঢাকায় মুজিব-ইয়াহিয়া বৈঠক হয়নি। সকালে বঙ্গবন্ধুর সঙ্গে ওয়ালী ন্যাপ প্রধান ওয়ালী খানের এক রুদ্ধদ্বার বৈঠক হয় বঙ্গবন্ধুর বাসভবনে। প্রায় এক ঘন্টার এ বৈঠকে পশ্চিম পাকিস্তান ন্যাপের সভাপতি গাউস বক্স বেজেঞ্জোও উপস্থিত ছিলেন। রাতে বঙ্গবন্ধু এক বিবৃতিতে অসহযোগ আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনীর দমনপীড়নের পর গঠিত তদন্ত কমিশন প্রসঙ্গে বলেন,"আমরা এ ধরনের তদন্ত কমিশন চাইনি। আমরা চেয়েছিলাম সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রকাশ্য তদন্ত। তাই আমি এ কমিশন মেনে নিতে পারিনা।" চট্টগ্রামে সেনাবাহিনীর সা