ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিগ -২৯ দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল আবেদনও (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি হাইকোর্টের রায় স্থগিতের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে নিু আদালতে এ মামলার কার্যক্রম চলতে আর কোনও বাধা রইল না।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার হাসিনার আপিল আবেদন ও হাইকোর্টের রায় স্থগিতের আবেদন খারিজ করে রায় দেন। ৯টা ৪০ মিনিটে আদালত শুধু তিন শব্দে রায় দিয়ে বলেন, "পিটিশনস আর ডিসমিস্ড।"
রায়ের পর শেখ হাসিনার কৌঁসুলী ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাসহ অপর পাঁচ আসামি যে আপিল আবেদন ও রায় স্থগিতের আবেদন জানিয়েছিলেন, আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছে। এর ফলে নিু আদালতে মিগ-২৯ মামলার কার্যক্রম চলতে আর কোনও বাধা নেই।"
মিগ-২৯ কেনার ক্ষেত্রে কোনও দুর্নীতি বা অনিয়ম হয়নি দাবি করে তিনি আরও বলেন, "দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ৭শ কোটি টাকার সাশ্রয়ী মূল্যে রাশিয়া থেকে আটটি মিগ কেনা হয়েছিল। স্বচ্ছ এই ক্রয় প্রক্রিয়ায় তৎকালীন সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিবসহ সংশি
bdnews24