ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার হজযাত্রী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সুবিধাভেদে দুই ধরনের খরচে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া যাবে। এই দুই ক্ষেত্রে জনপ্রতি ব্যয় করতে হবে ২ লাখ ২০ হাজার বা ১ লাখ ৯৯ হাজার টাকা।
সোমবার সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ও পূবালী, ইসলামী, কৃষি, আল-আরাফাহ ইসলামী, সিটি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যে কোনো শাখায় ৬ জুলাইয়ের মধ্যে টাকা জমা দেওয়া যাবে।
আবেদন ফরম পাওয়া যাবে জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও বিভাগীয় কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও হজ কর্মকর্তা, ঢাকা-এর কার্যালয়ে। আগামী ৭ জুলাইয়ের মধ্যে স
bdnews24