ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ-ভারত সামরিক সহযোগিতা কার্মসূচির আওতায় তিন দিনের শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস রঞ্জিত, আইএনএস খঞ্জর ও আইএনএস বিনাশ।
সোমবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায় রণতরীগুলো। ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতীয় এ নৌ কন্টিজেন্টের নেতৃত্বে আছেন দেশটির পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডের ভাইস অ্যাডমিরাল রমন প্রেম সুথান এভিএসএম, ভিএসএম।
রমন প্রেম সুথানের নেতৃত্বে ভারতীয় দল চট্টগ্রামে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় ভারতীয় নৌসেনারা নন্দন কাননে বিএডব্লিএ চিল্ড্রেন হোম এ ১৮ মার্চ কমিউনিটি সেবা এবং ১৯ মার্চ একটি চিকিৎসা ও রক্তদান কর্মসূচি পরিচালনা করবে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এ রণতরীগুলো অংশ নিয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সা
bdnews24