২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নকল সার কারখানার সন্ধান, উপকরণ ও সরঞ্জাম উদ্ধার

কালীগঞ্জ উপজেলা সদরের কলেজ পাড়া এলাকায় রোববার একটি নকল সার কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। র‌্যাবের একটি দল কারখানায় তল্লাশি চালিয়ে সার তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঝিনাইদহ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালীগঞ্জ উপজেলা সদরের কলেজ পাড়া এলাকায় রোববার একটি নকল সার কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। র‌্যাবের একটি দল কারখানায় তল্লাশি চালিয়ে সার তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করেছে। উদ্ধার করা উপকরণের মধ্যে রয়েছে লবণ, ক্যালসিয়াম কার্বনেট, পাউডার জাতীয় পদার্থ, ইটের গুঁড়া, মাটি, কৃষকবন্ধু ছাপ মারা সারের প্যাকেট এবং প্যাকেটজাত করার সরঞ্জাম। র‌্যাবের ক্যাপ্টেন হাসনাত জানান, ফয়লা গ্রামের আশরাফুল ইসলাম লাল্টুু দীর্ঘদিন ধরে নকল সার তৈরি ও বাজারজাত করে আসছিল। র‌্যাবের অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে গেছেন। দিনের বেলা কারখানাটি বন্ধ থাকত এবং রাতে এখানে ভেজাল সার তৈরি ও প্যাকেটজাত করে বাজারে ছাড়া হতো বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৫ ঘ.