ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ দুই দিনের সফরে শনিবার বিকেলে রংপুর যাচ্ছেন। তিনি রংপুর সেনানিবাসে গলফ ক্লাব উদ্বোধন করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রংপুর যৌথবাহিনীর এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাপ্রধান শনিবার বিকালে রংপুর আসবেন। তিনি রংপুর সেনানিবাসে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর গলফ ক্লাবের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।
রোববার সেনাপ্রধান মিঠাপুকুরে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া তিনি বৃহত্তর রংপুর জেলার ইতিহাস-ঐতিহ্য বিষয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন বলে কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১২০৭ ঘ.
bdnews24