ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন এহসান শামীম। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিন তাকে শপথ বাক্য পাঠ করান।
বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, সদস্য ও কমিশন সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৮০২ ঘ.
bdnews24