নড়াইল, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরতলীর আলাদাতপুর সংলগ্ন চরের ঘাট থেকে বৃহস্পতিবার দুপুরে শামীমুদ্দিন আহমেদ তুষার (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তুষার স্থানীয় একটি ক্লিনিকের ব্যবস্থাপক ছিলেন। তিনি সাতক্ষীরা সদরের কাশিপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তুষারের স্ত্রী জামিলা নাসরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি সকালে ক্লিনিকের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান। দুপুরে তার মৃত্যু খবর পান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৩ ঘ.
bdnews24