২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে কূটনৈতিক মিশন খোলার কথা ভাবছে সরকার

বাংলাদেশ সরকার সুদানে কূটনৈতিক মিশন খোলার কথা ভাবছে। এছাড়া দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তির খসড়া তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 05:42 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকার সুদানে কূটনৈতিক মিশন খোলার কথা ভাবছে। এছাড়া দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তির খসড়া তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সেনেগালের রাজধানী ডাকারে অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বুধবার সুদানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইলসামানি ইলওয়াসিলা ইলসামানিকে মিশন খোলার আগ্রহের কথা জানান। বৈঠকে ইলসামানি বলেন, তার সরকার চায়, সুদানের অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশও অংশগ্রহণ করুক। জবাবে ইফতেখার আহমদ চৌধুরী বলেন, সুদানের রাজধানী খার্তুমে একটি কূটনীতিক মিশন স্থাপনের কথা বিবেচনা করছে বাংলাদেশ। তাছাড়া দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তির খসড়া তৈরিরও কাজ চলছে। শিগগিরই এটি চূড়ান্ত করা হবে। ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে ডাকারে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/এমএইচবি/২৩৩৮ ঘ.