২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঙ্কজের কর ফাঁকির মামলা হাইকোর্টে বাতিল

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্র্ডর দায়ের করা আয়কর ফাঁকির মামলা এখতিয়ার বহির্ভূত ও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্র্ডর দায়ের করা আয়কর ফাঁকির মামলা এখতিয়ার বহির্ভূত ও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। পঙ্কজের করা রিট আবেদনের ওপর শুনানি শেষে বুধবার বিচারপতি মো. আবদুর রশিদ ও মিফতাহউদ্দিন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আয়কর রিটার্ন জমা না দেওয়া ও আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড গতবছর ২৭ আগস্ট পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করে। এতে অভিযোগ করা হয়, পঙ্কজ ২০০১-২০০২ থেকে ২০০৫-২০০৬ করবর্ষ পর্যন্ত কোনো আয়কর রিটার্ন জমা না দিয়ে কর ফাঁকি দিয়েছেন। এ মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে পঙ্কজ গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রায়ের পর পঙ্কজ দেবনাথের আইনজীবী ইনায়েতুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঙ্কজের মামলার অনুমোদনের প্রক্রিয়া যথাযথ হয়নি। তাছাড়া নোটিশ না দিয়ে এনবিআর ফৌজদারি মামলা করতে পারে না। মামলা করার আগে তাকে নোটিশ দেওয়া হয়নি। এসব কারণে হাইকোর্ট এ মামলার কার্যক্রম অবৈধ ঘোষণা করেছে। এর আগে গত বছর ৫ ডিসেম্বর হাইকোর্টের একই বেঞ্চ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলা অবৈধ ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২২২০ ঘ.