২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া দিল্লীতে কমার্শিয়াল কাউন্সিলর হলেন শরীয়তপুরের জেলা প্রশাসক

ভারতের নয়া দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান খান। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় তার নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নয়া দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান খান। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় তার নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করে। এ ছাড়া একইদিন একজন জেলা প্রশাসককে বদলি ও দুইজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকে জেলা প্রশাসক করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া দুই জেলা প্রশাসকের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আব্দুল মা'বুদকে জামালপুরে ও রাজশাহীর রেশম বোর্ডের সদস্য (উপ-সচিব) আনিছুর রহমানকে শরীয়তপুরের জেলা প্রশাসক করা হয়েছে। জামালপুরের জেল প্রশাসক আবদুল হককে নোয়াখালীতে বদলি এবং নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক উপ-সচিব নারায়ণ চন্দ্র দেবনাথকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/২০০২ ঘ.