ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মার্কিন সরকার প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি অবস্থার কারণে বাংলাদেশের জনগণ সংবিধান স্বীকৃত বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত।
প্রতিবেদনটি বলছে,"জনগণ নির্ভয়ে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করতে পারছে না। প্রকাশ্যে এবং ঘরোয়াভাবে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করেছে জরুরি ক্ষমতা বিধিমালা (ইপিআর)। এ বিধিমালার বদৌলতে সরকার সমালোচনাকারী সাংবাদিক ও সম্পাদকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে। এছাড়া গণমাধ্যমে সরকারের প্রশংসা করে খবর প্রকাশ করতে বাধ্য করা হচ্ছে।"
এতে আরো বলা হয়,"বাংলাদেশে বর্তমানে শতাধিক দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। যে সমস্ত সংবাদপত্র সরকারের, বিশেষ করে সেনাবাহিনীর সমালোচনা করছে বছরজুড়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে।
"সংবাদপত্রের মালিকানা ও এর বিষয়বস্তু প্রায়শঃ সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ও একটি গোয়েন্দা সংস্থার সরাসরি নজরদারির মুখে পড়ে।
"সরকার ও সেনাবাহিনীর সমালোচনা না করার জন্য ক্ষণে ক্ষণে সতর্ক করে দেওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা।
" দেশে রাষ্ট্রীয় মালিকানায় একটি রেডিও ও একটি টেলিভিশন স্টেশন রয়েছে। এছাড়া বেসরকারি চ্যানেলগুলোকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।
"বাংলাদেশে বর্তমানে আটটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও তিনটি বেসরকারি রেডিও স্টেশন স
bdnews24