২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী ইপিজেডের জন্য জমি অধিগ্রহণ না করতে গ্রামবাসীর মানববন্ধন

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) জন্য জমি নেওয়া হলে ভিটে-মাটি হারাবে- এ আশঙ্কায় জমি অধিগ্রহণ না করার দাবিতে ফেনী সদর উপজেলার তিন গ্রামের বাসিন্দারা বুধবার মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 12:33 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ফেনী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) জন্য জমি নেওয়া হলে ভিটে-মাটি হারাবে- এ আশঙ্কায় জমি অধিগ্রহণ না করার দাবিতে ফেনী সদর উপজেলার তিন গ্রামের বাসিন্দারা বুধবার মানববন্ধন করেছে। মজলিশপুর, সুলতানপুর ও ধর্মপুরের প্রায় পাঁচ হাজার লোক বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মজলিশপুর নতুন রাস্তা থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথে হাতে হাত রেখে মানববন্ধন করে। মানববন্ধনের উদ্দেশ্যে সকাল থেকেই তিন গ্রামের নারী-পুরুষ-শিশু মজলিশপুর নতুন বাজার এলাকায় জড়ো হয়। তাদের সঙ্গে যোগ দেয় আশপাশের কয়েকটি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী। তাদের হাতে ছিল জমি অধিগ্রহণ না করার দাবি সম্বলিত ফেস্টুন। ২০/২৫ টি শিশু তাদের শরীরে বিভিন্ন স্লে