২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুনকে আবারও গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

চুয়াডাঙ্গা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুনকে আবারও গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার হন ছেলুন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে গত বছরের ২২ আগস্ট ছেলুনকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। তিনিসহ বিএনপি ও আওয়ামী লীগের ছয় নেতার জনের বিরুদ্ধে জরুরি বিধিমালায় একটি মামলা করা হয়। সে মামলায় খালাস পেয়ে গত ৩০ অক্টোবর ছেলুন কারাগার থেকে বেরিয়ে আসেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জরুরি বিধিমালা ভঙ্গ করে গোপন বৈঠক, চরমপন্থীদের সঙ্গে যোগাযোগ করে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণে