২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উন্নয়ন নীতিমালায় মুসলিম আইন সম্পর্কে কিছু বলা হয়নি: ধর্ম উপদেষ্টা

নারী উন্নয়ন নীতিমালা নিয়ে বিতর্ককে "দুঃখজনক" অভিহিত করে ধর্ম উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, তথ্য আদান-প্রদানের অভাবের কারণে এমন ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি বলেন, এ নীতিমালা কোন আইন নয়; এতে উত্তরাধিকার তথা মুসলিম পারিবারিক আইন সম্পর্কে কিছু বলা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 07:03 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নারী উন্নয়ন নীতিমালা নিয়ে বিতর্ককে "দুঃখজনক" অভিহিত করে ধর্ম উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, তথ্য আদান-প্রদানের অভাবের কারণে এমন ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি বলেন, এ নীতিমালা কোন আইন নয়; এতে উত্তরাধিকার তথা মুসলিম পারিবারিক আইন সম্পর্কে কিছু বলা হয়নি। তার মতে সামাজিকভাবে নারীদের মর্যাদা, অধিকার প্রতিষ্ঠিত হলে আইনের কোনো প্রয়োজন নেই। নারী নির্যাতনের বিরুদ্ধে আলেম সমাজকে নিশ্চুপ না থেকে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তিনি। মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে দেশের শীর্ষ আলেম-ওলামাদের 'নারী উন্নয়ন নীতিমালা