২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে চার কেজি হেরোইনসহ চারজন গ্রেপ্তার

বেনাপোলের দূর্গাপুর গ্রাম থেকে মঙ্গলবার চার কিলোগ্রাম হেরোইনসহ চার হেরোইন ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

বেনাপোল, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোলের দূর্গাপুর গ্রাম থেকে মঙ্গলবার চার কিলোগ্রাম হেরোইনসহ চার হেরোইন ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃতরা হলেন- দুর্গাপুর গ্রামের আলমগীর, জাহাঙ্গীর, ইব্রাহিম ও তরুণ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ক্রেতা সেজে বেনাপোলের দূর্গাপুর গ্রামের আলমগীরের বাড়িতে অভিযান চালান এবং চার কেজি হেরোইন উদ্ধার করেন। এ সময় চার হেরোইন ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটককৃত হেরোইনের দাম প্রায় চার কোটি টাকা। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২০২৪ ঘ.